আগামীতে হজ প্যাকেজের মূল্য আরও বাড়বে: ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৫:৪১ আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫:৪১

এ বছরের হজ প্যাকেজই সর্বনিম্ন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বেড়ে যাবে। তাই দ্রুত এ বছরই নিবন্ধন করে রাখার অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরিফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। যে কারণে অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে। সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছরের হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায় এবং সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায়, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বাড়বে। কারণ ভেঙে ফেলা বাড়ি ও হোটেলগুলো আবার গড়ে তুলতে দুই থেকে তিন বছর সময় লাগবে।

এমতাবস্থায়, এ বছরের ঘোষিত হজ প্যাকেজই সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা যায়। সেই বিচেনায় হজযাত্রীগণকে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।বেসরকারি ব্যবস্থাপনায় ন্যূনতম হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
সর্বশেষ খবর
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি