কাল থেকে ঈদের ছুটি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৯:২৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০০:১৪

আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এদিন শবে কদরের সরকারি ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হলে ঈদ উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)। সে হিসেবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। আর রোজা ৩০টি হলে ঈদ হবে রবিবার (২৩ এপ্রিল)। সেক্ষেত্রে ঈদের পরের দিন সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

ঈদ শনিবার হলে এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করবেন ৫ দিন আর ঈদ রবিবার হলে সে ক্ষেত্রে তারা ঈদের ছুটি পাবেন ৬ দিন।

উল্লেখ্য, গত সোমবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান। এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০ এপ্রিল ছুটি হওয়ার কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করলো।

মন্ত্রিপরিষদের সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সে ক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সে ক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা স্মুথ হয় সে জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রবিবার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বেড়ে ২৪ এপ্রিল (সোমবার) ছুটি থাকবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম