সুদান ফেরত বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করবে সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৭:০২আপডেট : ০১ মে ২০২৩, ১৭:২১

সুদান থেকে চলে আসা বাংলাদেশিদের জেদ্দায় থাকার ব্যবস্থা করবে সৌদি আরব বলে জানিয়েছেন ঢাকায় ওই দেশের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার (১ মে) সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সৌদি সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের কাছে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে সুদান থেকে প্রায় ৭০০ বাংলাদেশিকে জেদ্দায় সরিয়ে নেওয়া হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত আরও জানান,  সুদান থেকে সৌদি ও অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে সৌদি আরব।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১০০ দেশের ৬ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। তাদের হোটেল, সামরিক ও বেসামরিক ভবনে রাখা হয়েছে। একইসঙ্গে তাদের ভিসা দেওয়া হয়েছে। সুদান থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আমরা সহায়তা দিচ্ছি। যারা নিজ দেশে ফেরত যাচ্ছেন না, তাদের বিনা অর্থে সৌদি আরবে থাকার ব্যবস্থাও করা হচ্ছে।’

৫৮ হাজারের মতো সুদানিজ, যারা ওমরাহ অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরও থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের