ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বক্তারা

অস্থিতিশীলতার কারণে এশিয়া ভূরাজনৈতিকভাবে অনেক দুর্বল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২১:৪৪আপডেট : ১৩ মে ২০২৩, ২০:৪৭

অস্থিতিশীল পরিস্থিতির কারণে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া ভূরাজনৈতিকভাবে অনেক দুর্বল হিসেবে বিবেচিত হয়। মিয়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা পাকিস্তানে সমস্যা প্রতীয়মান হওয়ায় এই অস্থিরতা আরও গভীর ও বড় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (১২ মে) ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ইন্দো-প্যাসিফিক নিয়ে চারটি পৃথক সেশনে বক্তরা এ অঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়ে এসব কথা বলেন।

তাদের মতে, পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু (সেন্টার অব গ্র্যাভিটি) এশিয়া। কিন্তু এখানকার দেশগুলোর মধ্যে সম্পৃক্ততা কম থাকার কারণে এর সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করা দুরূহ হবে।

ইন্দো-প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধি শীর্ষক সেশনে তুরস্কের আনকাসামের প্রেসিডেন্ট মেহমেট সেফিটিন বলেন, এ অঞ্চলের অবস্থাকে বলা যায় ‘শক্তির দ্বন্দ্ব’ ও ‘ভূরাজনৈতিক পরিবর্তন’। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ ও ভারতের স্থিতিশীলতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওই স্থিতিশীলতা এ অঞ্চলের সমৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়।

বাংলাদেশের সম্ভাবনা ঠিকমতো অর্জিত হচ্ছে না উল্লেখ করে মেহমেট সেফিটিন বলেন, কারণ অনেক দেশের সম্পদ, বিশেষ করে মানবসম্পদকে ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। ২০২৪ সালে মার্কিন নির্বাচনের পরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নে বড় একটি গতি আসবে এবং ওই সময়ে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যান্য দেশ উপকৃত হবে।

ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম বলেন, বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়লে শুধু এ অঞ্চল নয়, বরং সারা বিশ্বে প্রভাব বিস্তারকারী একটি জোট তৈরি করা সম্ভব। আমি হয়তো জীবদ্দশায় দেখে যেতে পারবো না। কিন্তু আমার স্বপ্ন বঙ্গোপসাগর-সংলগ্ন দেশগুলো একদিন এক জোট হবে এবং বঙ্গোপসাগর ইউনিয়ন তৈরি হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল সিকিউরিটি কলেজের সিনিয়র রিসার্চ ফেলো ডেভিড ব্রিউস্টার বলেন, ইন্দো-প্যাসিফিক হচ্ছে একটি জটিল কৌশলগত অঞ্চল। পরিবেশগত বিপর্যয়কে এ অঞ্চলে একটি বড় নিরাপত্তাঝুঁকি এবং এটিকে ভূরাজনৈতিক ঝুঁকি থেকে পৃথক করে দেখার সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশ এ অঞ্চলে বড় কোনও ভূমিকা রাখে না কিন্তু দেশটির সক্ষমতা আছে বড় ভূমিকা রাখার।

সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো সিন্দারপাল সিং বলেন, এ অঞ্চলে তাইওয়ান একটি বড় উদ্বেগের বিষয়। এর সঙ্গে জড়িত প্রতিটি পক্ষের উচিৎ হবে এখানে কোনও ধরনের পরিবর্তন না ঘটানো।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম