নতুন সদস্য নেওয়ার বিষয়ে একমত ব্রিকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৯:২৫আপডেট : ২০ জুন ২০২৩, ১৯:৩৫

নতুন সদস্য নেওয়ার বিষয়ে একমত রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিকস বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বাংলাদেশ এরইমধ্যে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। মঙ্গলবার (২০ জুন) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাও নিং এ তথ্য জানান।

ব্রিকসে বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদনের বিষয়ে চীনের মন্তব্য কী—রাশিয়ার সংবাদ এজেন্সি রিয়া নোভোস্তির এ সম্পর্কিত এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে চীনের মুখপাত্র বলেন, ‘ব্রিকসকে আরও বর্ধিত করা এবং নতুন সমমনা দেশগুলোকে ব্রিকসে যুক্ত করার বিষয়ে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত।’

তিনি জানান, যেহেতু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য ব্রিকস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম—সেজন্য বহুপাক্ষিক ব্যবস্থা সমুন্নত রাখা, বৈশ্বিক সুশাসন ব্যবস্থাকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার বাড়াতে ব্রিকস প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ব্রিকসের সদস্যপদ পাওয়ার জন্য এরইমধ্যে বাংলাদেশ আবেদন করেছে। এর আগে ২০২১ সালে প্রাথমিক পাঁচ সদস্যের পর বাংলাদেশ প্রথম দেশ হিসেবে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেয়।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি