কাঁচা মরিচ শুকিয়ে বর্ষাকালে খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৬:৫৮ আপডেট : ২১ জুন ২০২৩, ১৯:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষাকালে কাঁচা মরিচের ক্ষেতে কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করবো, এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। একটু পানি লাগলেই তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়, সহজ বুদ্ধি।

বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করার পরে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

চলতি মৌসুমে অতিরিক্ত টমেটো হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অতিরিক্ত টমেটো হয়েছে, বললো কী করবো? আমি বলেছি, শুকিয়ে রেখে দেন। সানড্রাই টমেটো তো খুব... বিদেশে ভীষণভাবে চলে। আমরাও সব কিছু করবো। পেঁয়াজেও তাই। যখন উৎপাদন বেড়েছে, তখন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করবো।

দেশে উৎপাদিত জিনিসপত্র সংরক্ষণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে, সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। সেভাবেই আমরা চিলিং সিস্টেম বা ফ্রিজার সিস্টেম করবো সব বিভাগীয় শহরে। যাতে অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো সংরক্ষণ করতে পারি আপৎকালীন সময়ের জন্য।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ ‍উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে বন্যা, কালকে ঝড় হতে পারে। সেই সময় যেন আমাদের বাইরের ওপর নির্ভরশীল হতে না হয়। আমাদের খাবারদাবার যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং আপৎকালীন মানুষকে দিতে পারি সেই ব্যবস্থা নিতে হবে।

সবাইকে ছাদে বা ঘরের পাশে কাঁচা মরিচ গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাই অন্তত নিজের বাড়ির ছাদের ওপরে অথবা ঘরে একটা কাঁচা মরিচ গাছ লাগান। ছাদের ওপরে আমার কাঁচা মরিচ গাছে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে। বর্ষা আসলে তো কাঁচা মরিচ লাগবে। আমার তো কাঁচা মরিচ কিনতে হবে না, ওখান থেকে ছিঁড়ে খেতে পারবো। এভাবে যদি সবাই করে, তাহলে তো আর কষ্ট থাকে না। আমাদের মাটি খুবই উর্বর। পৃথিবীর অন্য কোথাও, কোনও দেশে এমন মাটি নেই। একটা বীজ ফেললেই তো গাছ হয়।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
জঙ্গি নাটকে ৯ হত্যা  শেখ হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল