‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ পাচ্ছেন সাংবাদিক বেবী মওদুদ

ঢাবি প্রতিনিধি
২১ জুন ২০২৩, ১৭:১৩আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:১৩

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে বঙ্গবন্ধুর শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। এবার এ পদকটি পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।

বুধবার (২১ জুন) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বার্ষিক সিনেট অধিবেশনের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে এ ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ৫৫তম জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ঘোষণা করেছিলেন যে, ১৯৭৬ সালের ১৭ মার্চ থেকে প্রতি বছর রাষ্ট্র কিংবা সমাজে শান্তি ও মুক্তি অর্জনের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখছেন, তাদের মধ্যে প্রতি বছর একজনকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক' প্রদান করা হবে। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে  বঙ্গবন্ধু মুজিবের শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক' প্রদান করা হবে। এবার (২০২৩) এ পদক পাবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।’’

উপাচার্য বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ উপস্থিতিতে শিগগিরই এ পদক প্রদান করা যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠাকাল থেকে এই বিদ্যাপীঠ শিক্ষা, গবেষণা, অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে জেন্ডার সমতা, ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় উন্নয়নে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় আমরা এরইমধ্যে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ প্রতিষ্ঠা করেছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৭ আগস্ট এই সেন্টারের কার্যক্রম উদ্বোধন করে আমাদের কৃতার্থ করেছেন। সেন্টারটি ইতোমধ্যেই এর ম্যান্ডেট অনুযায়ী, বিশেষায়িত সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন ও প্রকাশনা বের করতে সক্ষম হয়েছে।’

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক