মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৩:৪০আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৩:৪৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের এখন অগ্রাধিকার হলো সাধারণ মানুষের জীবনটাকে স্বস্তিদায়ক করা। এখন যে সমস্যা চলছে তা থেকে বের হওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক করার চেষ্টা করতে হবে। আমরা সেটা করছি।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সরকারের মেয়াদের শেষ পর্যায়ে আমরা চলে আসছি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখন বিশ্বে একটি অর্থনৈতিক সংকট চলছে। তাই বড় বড় প্রকল্পে এই মুহূর্তে হাত দেওয়া যাবে না। এখন আমাদের মনোযোগ দিতে হবে জিনিসপত্রের দামের ওপর, যাতে সাধারণ মানুষের জীবনটা স্বস্তিদায়ক হয়।’

এখন নতুন করে কোনও প্রকল্পে হাত দেবো না মন্তব্য করে তিনি বলেন, ‘অক্টোবরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে। কর্ণফুলী টানেল সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন একটা ভোগান্তির কারণ। এটার কাজ এগিয়ে চলছে। সরকারের এই মেয়াদেই এটার কাজ শেষ হবে বলে আশা করছি আমরা। প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছেন। যেসব ফোর লেনের কাজ চলমান সেগুলো শুধু এগিয়ে যাবে। জুলাইয়ের শেষ সপ্তাহে এমআরটি লাইন-৫-এর নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সর্বশেষ খবর
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প