দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১১:৪১আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৫২

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। ৫ জুলাই রাত পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন তারা। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি, ফ্লাইনাসের ১১টি।

হাজিদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

সৌদি আরবে হজ শেষে দেশে ফিরে আসছেন হাজিরা

এয়ারলাইনগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি দেশে বিমানবন্দরে সরবরাহ করা হচ্ছে।

হজ শেষে দেশে ফিরে আসছেন হাজিরা

এ বছর  হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৮১ জন হজযাত্রী। এরমধ্যে  পুরুষ ৬৩ জন ও নারী  ১৮ জন। বাংলাদেশ থেকে এ বছর  ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

/সিএ/এফএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম