‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৭:১৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

বইটিতে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র রয়েছে। বইটির ভুক্তি লিখেছেন ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক। বইয়ের প্রকাশক হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড এবং পরিবেশক আগামী প্রকাশনী।

বইটির ভুক্তি যারা লিখেছেন তাদের মধ্যে রয়েছেন– তোফায়েল আহমদ, জাতীয় অধ্যাপক একে আজাদ খান, শেখ হাফিজুর রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ আনোয়ার হোসেন, হারুন-অর-রশীদ, মুনতাসীর মামুন, আতিউর রহমান, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, আবুল মোমেন প্রমুখ। ‘মুজিবপিডিয়া’র অন্তর্ভুক্ত বঙ্গবন্ধুর পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির স্পন্সর প্রতিষ্ঠান ‘দি সিটি ব্যাংক লিমিটেড’-এর চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক