নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ২১:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১:৪৭

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের প্রতিনিধি দল সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি প্রশাসন কামরুল আহসানের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধি দলটি পৌনে ৩টার দিকে পুলিশ সদর দফতরে আসেন। সাড়ে তিনটার দিকে বৈঠক শেষে বেরিয়ে যান।

পুলিশ সদর দফতর সূত্র বলছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পুলিশের কাছে নির্বাচনকালীন নিরাপত্তার বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আসবেন তাদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে পুলিশ সদর দফতর কী পরিকল্পনা করেছে তাও জানতে চেয়েছে প্রতিনিধি দল।

এ সময় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার সব ধরনের বিষয় মাথায় রেখে নির্বাচনকালীন পর্যবেক্ষকদের নিরাপত্তার বিভিন্ন বিষয় প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাতজন এবং বাংলাদেশ পুলিশ সদর দফতরের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান হিসেবে নেতৃত্ব দেন নির্বাচন পর্যবেক্ষক রিচার্ডো চেল্লরি। পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি প্রশাসন মো. কামরুল আহসান।

/আরটি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের