রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২১:১২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২১:১২

বাংলাদেশে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেংগলি সোমবার (১৭ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে রেংগলি তাইওয়ানে সুইস ট্রেড অফিসের পরিচালক এবং হংকং ও এডিনবরায় সুইজারল্যান্ডের কনসাল জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে একটি দৃঢ় এবং বৈচিত্র্যপূর্ণ অংশীদারত্ব গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার জন্য কাজ করে যাবেন বলে তিনি জানান।

গত বছর সুইজারল্যান্ড ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বার্ষিক এক বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সুইস বিনিয়োগকারীদের সরব উপস্থিতির মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করে তুলেছে। চলমান সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচিগুলোর লক্ষ্য অনুন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহায়তা করা।

মানবিক সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ উপাদান যার ধারাবাহিকতায় রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় সুইজারল্যান্ড বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক আরও জোরদারে আশা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের