ইসি প্রস্তুত, নির্বাচনে আগ্রহীদের প্রস্তুতি নিতে হবে: ইসি আনিছুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৬:২৪আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭:০৭

রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। যারা নির্বাচন করবে, তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল হয়ে যাবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, আমরা যেমন চাপে থাকবো, রাজনৈতিক দলগুলোও চাপে থাকবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ হয়।

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে কমিশনার বলেন, আমরা আশা করবো সব দল নির্বাচনে আসুক। তফসিল নিয়ে এখনও আলোচনা হয়নি জানিয়ে আনিছুর বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এই কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পর আমরা এটা নিয়ে বসবো।

গণঅধিকার পরিষদকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের ক্ষোভ থাকতেই পারে। কেউ ঘেরাও করতে এলে তার ঘেরাও করার অধিকার আছে। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকবো, অসুবিধা নাই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর সংলাপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিএনপি আসলোই না, আমাদের সঙ্গে বসলোই না, কথাই বললো না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন এই কমিশনার।

দলীয় সরকারের অধীনে কোনও চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনও কাজে সরকারের পক্ষ থেকে বাধা পাইনি। এখন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আশা করি ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে পারবো।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান