জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এবং জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।








