স্পিকারের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৮:২৯আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২১:০৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। সোমবার (২৮ আগস্ট) স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, লিঙ্গভিত্তিক বাজেট বিষয়ে আলোচনা করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জাতীয় সংসদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ’র সঙ্গে সমন্বয়ে প্রান্তিক পর্যায়ে আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে এসেছে।’ করোনার কারণে বাল্যবিয়ে এবং ঝরে পড়া শিশুর সংখ্যা হ্রাস বিষয়ে একটা গবেষণা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে পলিসি ডায়ালগ, সেমিনার এবং গোলটেবিল বৈঠক করতে হবে।’

লিঙ্গভিত্তিক বাজেট নারী উন্নয়নে কার্যকর বলে উল্লেখ করেন জিন লুইস। তিনি সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

এ সময় ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম