ইসি’র সক্ষমতা বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সহায়তা করতে রাজি আছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) জানতে চেয়েছে ও আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছেন এবং বিদেশিদের কাছেও বলেছেন। নির্বাচন কমিশন বাকি কাজগুলো করছে। সেখানে সক্ষমতা বাড়াতে যদি সাহায্য লাগে, সেটি যুক্তরাষ্ট্র করতে রাজি আছে বা করতে চেয়েছে। আমরা দেখছি, যে ধরনের প্রস্তুতি হওয়া দরকার সেগুলোই হচ্ছে। রাজনৈতিক দলগুলো কে কী ভাবছে, সেটিতো আমরা বলতে পারবো না।’

বাংলাদেশে বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্যও সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেটি যেন অব্যাহত থাকে এমনটি চায় বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র সচিব। 

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা চেয়েছি আমাদের বিভিন্ন বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা, সেটি যেন অব্যাহত থাকে। র‌্যাবের ওপর আপাতত তাদের নিষেধাজ্ঞা আছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, বিজিবি, কোস্টগার্ড– এদের সবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আছে। আমাদের আর্মি-টু-আর্মি বিভিন্ন মহড়া আছে। সেগুলো অব্যাহত থাকবে এবং আগামীতে আরও জোরদার করা যাবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের