স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা মাই কনস্টিটিউয়েন্সি অ্যাপ, এসডিজি বাস্তবায়ন, আশ্রয়ণ প্রকল্প, রোহিঙ্গা ইস্যু, এলডিসি লিস্ট থেকে বাংলাদেশের উত্তরণ, ডেলটা প্লান ২১০০সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদ সদস্যরা ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপের সাহায্যে নিজ নির্বাচনী এলাকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে কতজনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে সে সম্পর্কে যেকোনও তথ্য জানতে পারেন। সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেন সংসদ সদস্যরা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি সূচকগুলোকে অন্তর্ভুক্ত করে এসডিজির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপে এসডিজি বিষয়ক তথ্যগুলো অন্তর্ভুক্ত করলে সংসদ সদস্যরা সবসময় হালনাগাদ তথ্য জানতে পারবেন।’

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৯ লাখ ভূমিহীনকে থাকার জন্য ঘর এবং চাষাবাদের জন্য জমি দেওয়া হয়েছে। এতে তারা স্থায়ী আবাসের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।’

একমাত্র রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘ওআইসি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে থেকে আন্তর্জাতিক পরিসরে আলোচনা চালিয়ে যাচ্ছে। সন্তোষজনক উপায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ 

কান্নি উইগনারাজা বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশের এলডিসি লিস্ট উত্তরণ ঘটবে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে সব রাজনৈতিক দলকে উদ্যোগী হতে হবে।’ 

এ সময় ছিলেন– ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং প্রোগ্রাম অফিসার মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক