বিদেশি রাষ্ট্রগুলোকে আমরাই ডেকে এনেছি: আলী ইমাম মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮

পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমাদের নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে মন্তব্য করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, বিদেশি রাষ্ট্রগুলো নির্বাচনে নানাভাবে অংশ নিয়েছে। আমরাই এদের ডেকে এনেছি।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ প্রতিপাদ্যে আলোচনা ও পর্যালোচনামূলক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৩ সেপ্টেম্বর) নাগরিক সমাজ, সাংবাদিক, অধ্যাপক, নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্ব করছেন।

আলী ইমাম মজুমদার বলেন, বিদেশি রাষ্ট্রগুলো আমাদের নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। তাদের আমরা ডেকে এনেছি। যদি আমরা ঠিক থাকতাম তাহলে এমনটা হতো না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমাদের দিকে তাকিয়ে রয়েছে, যদি আমরা ব্যর্থ হই তাহলে এর মাশুল দিতে হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যাপক দলীয়করণ ও তৃতীয় পক্ষের ভূমিকা অনুপস্থিত। রাজনৈতিক দলগুলোর কোনও সদিচ্ছা নাই। যেখানে জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, সেখানে এ অবস্থায় মানুষের অধিকার উপেক্ষিত।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের হাতে ক্ষমতা থাকার পরও গাইবান্ধা নির্বাচনে কোনও ব্যবস্থা নেয় নাই। সেখানে পক্ষপাতের অভিযোগ করা হলে তা ভুল হবে না। পরামর্শগুলো গ্রহণ করে নাই। গণপ্রতিনিধিত্ব আদেশে যে ক্ষমতা দেওয়া আছে তার বাস্তবায়ন দেখতে চাই।

আলোচনা সভায় অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার প্রমুখ আলোচনায় অংশনেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ইসির সিস্টেম ম্যানেজার ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

এই প্রথমবারের মতো সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে: সিইসি

‘জামালপুরের ডিসির মতো ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে’

নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা জানতে চাই: সিইসি

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম