শপথ নিলেন নাটোর-৪ আসনের এমপি মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩২

শপথ নিয়েছেন নাটোর-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই এমপিকে তার শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে কোনও প্রতিদ্বন্দ্বী ছিলেন না। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?