নাটোর-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী

নাটোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও একাদশ জাতীয় সংসদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিদ্দিকুর রহমান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। এর আগে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। মনোনয়নপত্র বাছাই শেষে অন্য কোনও প্রার্থী না থাকায় সিদ্দিকুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে কোনও প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?