পায়রা-কুয়াকাটায় পরিকল্পিত নগর গড়তে আইন অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ২০:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০:১০

পায়রা ও কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে। ওটাকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এবং যার মাধ্যমে পর্যটন আকর্ষণের একটা স্পট হবে। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নে পায়রা ও কুয়াকাটায় পরিকল্পিত নগর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কর্তৃপক্ষ গঠনে ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, ২০২৩ আইন’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন সরকারের তরফ থেকে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সেখানে আছে। পায়রা বন্দর করা হয়েছে, সমুদ্রবন্দর করা হয়েছে। ওখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। সেটিকে ভিত্তি করে যাতে একটি ভালো পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে ওঠে সেজন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সেক্ষেত্রে মূলত অন্যান্য যে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঠিক একই আদলে করা হয়েছে।

তিনি জানান, এ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান থাকবেন একজন চেয়ারম্যান। তিনি একটা বোর্ড দ্বারা পরিচালিত হবেন। বোর্ডের সদস্য হবেন ১৫ জন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম