‘পয়সার অভাবে’ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ, খরচ দিলে পাঠাবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৮:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৮:৫০

নির্বাচন পর্যবেক্ষকের জন্য ছোট একটি দল পাঠাতে রাজি ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু এর খরচ বহন করতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সরকারের আগ্রহ কম বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের জানান, ইউরোপিয়ান কমিশন থেকে তিনি সম্প্রতি একটি চিঠি পেয়েছেন নির্বাচন পর্যবেক্ষক বিষয়ে। 

ইউরোপিয়ান ইউনিয়ন ‘পয়সার অভাবে’ পর্যবেক্ষক পাঠাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপিয়ান কমিশন বলছে তাদের পয়সার অভাব এবং সেই কারণে তারা বড় প্রতিনিধি দল পাঠাতে পারবে না। তারা বলছে যে তারা একটি ছোট দল পাঠাবে। যদি ওই ছোট দলের থাকা-খাওয়া এবং আসা-যাওয়ার খরচ আমরা দেই। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী নই।’

ইউরোপিয়ান কমিশন থেকে এ বিষয়ে একটি চিঠি এসেছে জানিয়ে মন্ত্রী জানান যে তারা লিখেছেন তাদের পয়সার অভাব, অমুক সমুক, অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করতে পারবে না। সেই কারণে তারা ছোট একটি দল পাঠাবে। কিন্তু তারা দল পাঠাবে যদি দলের ব্যয়ভার সরকার বহন করে।

মন্ত্রী বলেন, ‘পর্যবেক্ষকের দরকার নেই, আমার দরকার ভোটার।’

আরও পড়ুন- 

নির্বাচনে ‘এক্সপার্ট গ্রুপ’ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি লিটমাস টেস্ট: মার্কিন প্রতিনিধি দল

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের