মার্কিন প্রতিনিধি দল কিছু মাতবরি করে গেছে: আব্দুল মোমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:২৯

মার্কিন প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল এনডিআই ও আইআরআই  প্রায় এক সপ্তাহ ঢাকা সফর শেষে শনিবার (১৪ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে দেওয়া তাদের মতামত ভালো চোখে দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তারা যে কারণে এসেছিলেন, সেটি তারা বলেননি। আরও কিছু মাতবরি করে গেছেন।’

রবিবার (১৫ অক্টোবর)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে এনডিআই ও আইআরআই ’র বিবৃতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘তারা একটি ফরমায়েশি বিবৃতি দিয়েছে। ভালো, এটি তাদের মতামত। আমরা মনে করি না এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ে এত হইচই করার কোনও কারণ নেই।’

বিবৃতিতে এনডিআই ও আইআরআই  পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি বলেনি জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা যে কারণে এসেছিলেন, সেটি তারা বলেননি। আরও কিছু মাতবরি করে গেছেন। ভালো। আপনারা তাদের জিজ্ঞাসা করেন— যে কারণে তারা এসেছিলেন, সেটি না বলে অন্যকিছু বললেন কেন।’

তারা কী বললো না বললো— এটি তাদের মাথাব্যথা জানিয়ে মোমেন বলেন, ‘আপনারা আত্মবিশ্বাস রাখেন। কে কী বললো, সেটি বিবেচ্য বিষয় নয়। দুনিয়ার বেশিরভাগ দেশে কোনও ধরনের নির্বাচন পর্যবেক্ষক নেই। কিন্তু সেই দেশগুলো ভালো চলছে।’

আমেরিকায় কোনও নির্বাচন পর্যবেক্ষক নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘আমেরিকার লোকজন যদি এসে  পর্যবেক্ষকের কথা বলে সেটি অত্যন্ত দুঃখজনক। কারণ তার দেশে নির্বাচন পর্যবেক্ষক কোনোদিন নেয় না। এগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলে লাভ নেই।’

আরও পড়ুন:

‘পয়সার অভাবে’ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ, খরচ দিলে পাঠাবে: পররাষ্ট্রমন্ত্রী

সরকার বিদেশিদের কাছে যায় না, বিদেশিরাই আসে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে ‘এক্সপার্ট গ্রুপ’ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি লিটমাস টেস্ট: মার্কিন প্রতিনিধি দল

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী