সরকার বিদেশিদের কাছে যায় না, বিদেশিরাই আসে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:২৬

সরকার বিদেশিদের কাছে যাচ্ছে না, বরং বিদেশিরা সরকারের কাছে আসছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে   সাংবাদিকদের কাছে এ দাবি করে তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আসে, অনুরোধ করে, আমরা তাদের কাছে যাই না।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে যাই না, তারা আমাদের কাছে আসে। দেখেন, আমেরিকার কতগুলো লোক এসেছে আমাদের কাছে। আমরা যাইনি। এছাড়া আমেরিকায় যাওয়ার পরে আমাদের মিশনে এসে (জ্যাক সুলিভান) দেখা করে গেছে। আমরা যাইনি। আমরা তাদের বাসায় যাইনি। তারা আমাদের অফিসে এসেছে। তারা আমাদের দফতরে আলোচনার জন্য এসেছে।’

নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনা করতে  সরকার এখন স্বাচ্ছন্দ্যবোধ করে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন দেশের লোকেরা এসে দেখা-সাক্ষাৎ করছেন, দ্বিপাক্ষিক আলোচনার জন্য। সেটির ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা জিজ্ঞাসা করেন। সেটি আপনাদের কাছে হট টপিক। তারা (বিদেশিরা) খুব মজা পায় যে, বাংলাদেশের মিডিয়া তাদের খুব পাত্তা দেয়। আপনাদের কারণে তারা বাড়তি সুবিধা ভোগ করে।’

নির্বাচন নিয়ে কথা বলে অনেকে মজা পায়। কারণ, এটি একটি খেলা। বিদেশিরা খুব মজা পায়। এটি নিয়ে তাদের দেশে কেউ পাত্তা দেয় না বলেও  জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:

‘পয়সার অভাবে’ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ, খরচ দিলে পাঠাবে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে ‘এক্সপার্ট গ্রুপ’ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি লিটমাস টেস্ট: মার্কিন প্রতিনিধি দল

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান