প্রধান বিচারপতিকে নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তির অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:১২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৭:১২

নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি কাছে অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলে এ এম আমিন উদ্দিন। রবিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংর্বধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি। কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন। সেদিনও পুরনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের পদক্ষেপ নিতে হবে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী