‘বাংলাদেশের রাজনীতিতে বিদেশি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ শিষ্টাচার বহির্ভূত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪২

বাংলাদেশের রাজনীতিতে বিদেশি রাষ্ট্রদূতদের অযাচিত হস্তক্ষেপকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন বিষয়ে। পরবর্তী নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে ইসরাইলের নির্মম বর্বরতার পক্ষে যারা সাফাই গায় ও অস্ত্র গোলাবারুদ দিয়ে সমর্থন দেয়, তারাই যখন আমাদের দেশে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে তখন এদেশের মানুষের কাছে তা হাস্যকর শোনায়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, সামরিক শাসক ও বিএনপি-জামায়াতের শাসনামলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন। শেখ হাসিনার সরকার নেতৃত্বে আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ধাপে ধাপে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মুক্তিযোদ্ধারা সমাজে সম্মানের আসনে প্রতিষ্ঠিত।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় লাকসাম ও মনোহরগঞ্জের উন্নয়নে গত পাঁচ বছর বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের বিবরণ তুলে ধরে বলেন, যে মনোহরগঞ্জকে একসময় জলাঞ্চল হিসাবে অবহেলার চোখে দেখা হতো সেখানে গত পাঁচ বছরে ৩৫০ কিলোমিটারের বেশি পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এখানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। স্কুল-কলেজ, বিভিন্ন অবকাঠামো তৈরির ফলে মনোহরগঞ্জ আজ শহরাঞ্চলে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক