বাংলাদেশের গণতন্ত্র সমর্থনে প্রয়োজন পড়লে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৬:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:১৩

বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করার জন্য যদি প্রয়োজন পড়ে, তবে পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।

সোমবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের একটি সাপ্তাহিক ও উই আর দি পিপল-এর সাংবাদিক জ্যাকব মিল্টন ‘ছাত্রলীগ’ ও ‘যুবলীগকে’ সন্ত্রাসী সংগঠন হিসেবে আমেরিকা ঘোষণা করবে কিনা জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেন।

ম্যাথু মিলার আরও বলেন, ‘এ বিষয়গুলো আমি এই পোডিয়াম থেকে পর্যালোচনা করবো না।’

অন্য আরেকটি প্রশ্নের জবাবে মুখপাত্র জানান যে বাংলাদেশে ২৮ অক্টোবর রাজনৈতিক সহিংসতাকে নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। ২৮ অক্টোবর মিছিলে যে ঘটনা ঘটেছে সেটির পূর্ণ তদন্তের জন্য আমরা কর্তৃপক্ষকে উৎসাহিত করি। অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার– ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমের।

কূটনীতিকদের ওপর গোয়েন্দা নজর রাখছে বাংলাদেশ এবং এ ধরনের গোয়েন্দা নজর যুক্তরাষ্ট্র মেনে নেবে কিনা জানতে চাইলে মিলার জানান যে কূটনীতিকরা সমাজের বিভিন্ন ধরনের ব্যক্তি – সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মী, শিক্ষাবিদ এবং অন্যান্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে আলোচনা করে। কূটনীতিকদের কাজই এটি।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের