‘সমলয়’ পদ্ধতিতে চাষ করলেই মিলবে প্রণোদনা

শফিকুল ইসলাম
০১ নভেম্বর ২০২৩, ২০:৪৫আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২১:৪৫

সমলয় পদ্ধতিতে বোরো চাষ করলে সরকার কৃষকদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই প্রণোদনার পরিমাণ ১৭ কোটি টাকা। বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিয়ত কমছে কৃষি শ্রমিক। এ সমস্যা সমাধানে একটি কার্যকর উপায় বের করেছেন কৃষি বিজ্ঞানীরা। পদ্ধতিটির নাম দিয়েছেন ‘সমলয়’। নতুন এ পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা পর্যন্ত, সবই এক সময়ে একযোগে করা হবে। স্বল্প মানুষের সাহায্যে কাজটা করবে যন্ত্র। প্রতি একর জমিতে ধান লাগাতে ১২-১৫ হাজার টাকা শ্রমিকের মজুরি দিতে হয়। সেখানে মেশিনে ধান লাগালে সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হবে। সময়ও কম লাগবে। ধান কাটতেও সময় ও খরচ কম লাগবে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, ‘সমলয় ব্লক’ পদ্ধতিতে বোরো চাষ করলে শ্রমিক সংকট দূর হবে। ধান চাষে খরচ কমে আসবে। কারণ, এই পদ্ধতিতে চাষাবাদে জমির অপচয় রোধে প্রচলিত রীতিতে বীজতলা তৈরি করা লাগে না। প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে লাগানো হয় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে এখানে চারা গজায়। তারপর রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা যাবে। একটা ট্রান্সপ্ল্যান্টার এক ঘণ্টায় এক একর জমিতে চারা লাগাতে পারে, এতে বেঁচে যায় শ্রমিক খরচ। এই পদ্ধতিতে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। একই সময় রোপণ করায় নির্দিষ্ট এলাকায় সব ধান এই সময়ে পাকে। এর ফলে মেশিন দিয়ে একইসঙ্গে সব ধান কাটা ও মাড়াই করা সম্ভব হয়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি ‘সমলয় ব্লক’ স্থাপিত হবে। প্রতিটি ব্লকের আয়তন হবে ৫০ একর। আর খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

প্রণোদনার আওতায় কৃষকরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন। বুধবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে।

জানা গেছে, ধান লাগানোর জন্য এ ধরনের একটি মেশিন সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে। একটি ছোট মেশিনের দাম সাড়ে চার লাখ টাকার মতো। এ মেশিন কেনার ক্ষেত্রে সরকার ৫০ ভাগ ভর্তুকি দেবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের কৃষক আসলাম উদ্দিন জানিয়েছেন, এটি একটি নতুন পদ্ধতি। সমলয় ব্লক পদ্ধতিতে বোরো চাষ করলে বেশি শ্রমিক লাগে না। মেশিনেই ধান কাটা সম্ভব। এ কারণে ধান চাষে খরচ কমে আসবে। এছাড়া এই পদ্ধতিতে প্রচলিত রীতিতে বীজতলাও তৈরি করা লাগে না। 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক সচেতন হয়ে উঠছে। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে সমলয় ব্লক পদ্ধতিতে বোরো ধান চাষ। কারণ, এতে সময় ও খরচ দুটোই কমবে। এ কারণে সরকার এ পদ্ধতিকে উৎসাহ দিতেই প্রণোদনা দিচ্ছে। চলতি বছর এই খাতে ১৭ কোটি টাকার বেশি প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম