রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক শুরু: আসেনি ৮টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ১১:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা শুরু হয়েছ। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা শুরু হয়।

প্রথম দফার বৈঠকে ২১টি আমন্ত্রিত দলের মধ্যে ১৩টি দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। বিএনপি সমমনা দলগুলো এতে অংশগ্রহণ করেনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার ২২টি নিবন্ধিত দলের মধ্যে ১৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে ইসিকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। তিনটি দল আসবে না বলে জানিয়েছে। বাকিগুলোর সিদ্ধান্ত জানা যায়নি।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকালে ও বিকালে দুই ভাগে ৪৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এতে অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রতিনিধিরা, ছবি: নাসিরুল ইসলাম

আলোচনা সভা শুরুতে যে দলগুলো এসেছে তারা হলো-আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এনপিপি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ, গণফ্রন্ট ও ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ।

আলোচনা সভার শুরুতে যেসব দলের প্রতিনিধিদের দেখা যায়নি সে দলগুলো হলো- লেবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ মুসলীম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, খেলাফত মজলিশ ও বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল।

এদিকে বিকালে আলোচনার জন্য যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- বিএনপি, জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতালীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাসদ, জেএসডি, জাকের পার্টি, বাসদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মুক্তিজোট, বাংলাদেশ জাসদ ও বিএনএম।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ইসিতে দলের হিসাব দিলো বিএনপি, আয়-ব্যয় কত
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
সর্বশেষ খবর
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ