চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যে লক্ষ্য নির্ধারণ করেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১৩:২৭আপডেট : ০৭ মে ২০২৫, ১৩:২৭

সেমিফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর পরও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ৭-৬ অ্যাগ্রেগেটে। দুই লেগে মহাকাব্যিক লড়াইয়ে ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে দিচ্ছেন না বার্সা কোচ হান্সি ফ্লিক। কথা দিয়েছেন, ভবিষ্যতে তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে। 

এই পরাজয়ে ট্রেবল জয়ের স্বপ্ন ভেস্তে গেছে বার্সেলোনার। ফলে এই হারটা মানতে কষ্ট হচ্ছে কাতালানদের। তার পরেও ফ্লিক বলেছেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত। সবকিছু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ফুটবল এমনই।’

বার্সা কোচ ব্যর্থতা মেনে এখন সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়, ‘এটা আমাদের মেনে নিতে হবে। এখন সামনের মৌসুমকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে, যেটা আমাদের অন্যতম লক্ষ্য...সেজন্য আমরা আবার ফিরে আসবো।’

বার্সাকে এখন লা লিগা শিরোপা পুনরুদ্ধারে মনোনিবেশ করতে হবে। রবিবার শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতলে ব্যবধান চার পয়েন্ট হবে তাদের। এই ম্যাচই নির্ধারণ করে দেবে শিরোপা ভাগ্য। সেটা হলে ফ্লিকদের অবশ্য ঘরোয়া শিরোপার ট্রেবল নিশ্চিত হবে। এখন সেই লক্ষ্যেই উঠে পড়ে নামার চিন্তা বার্সা কোচের, ‘অবশ্যই লা লিগা... রবিবার কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা সব কিছু নিংড়ে দেবো।’

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি