প্রধানমন্ত্রীকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনকে ইতিবাচক দেখছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৫২
document

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দফতর সম্মতি দিয়েছে, প্রধানমন্ত্রী ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন এবং সার্বিক অর্থে মনে করি, বাংলাদেশের গুরুত্ব, শেখ হাসিনার স্টেটসম্যানশিপ এবং এত ব্যক্তিগত প্রতিবন্ধকতা পার হয়ে এসে, যে জায়গায় তিনি বাংলাদেশকে নিয়ে এসেছেন, সেটি টাইম ম্যাগাজিনের নিবন্ধে উঠে এসেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (টাইম) শুধু ভালো কথা বলবে না, তারা যেসব সমালোচনা এনেছে, তার মধ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য আছে অবশ্যই। আমরা সামনের দিনে যোগাযোগ করতে পারি, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত হয়নি।’

তবে এখানে অনেক ভালো দিক আছে এবং আমরা ইতিবাচকভাবে দেখবো। এখানে নেতিবাচক বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনারাও দেখেছেন। আমরা প্রমাণও দিয়েছি এবং দিতে দিতে কিছুটা ক্লান্তিও এসেছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আজকাল পৃথিবীতে অর্থের বিনিময়ে অনেক কিছু করা যায়। এমনকি বলেই ফেলতে হয়—যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তি তাদের পদ হারিয়েছেন। এর কারণ, অন্য দেশের কিছু রাজনৈতিক দল বা নেতাকে পয়সার বিনিময়ে সমর্থন করতে গিয়ে। এর মানে হচ্ছে, এই কাজটি অব্যাহতভাবে চলছে বলেই এ ঘটনাগুলো ঘটছে। এখানে (বাংলাদেশে) এই প্রভাবটি অনেকখানি আছে। আমাদের সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক