বাংলাদেশ ইউনেসকো নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১২:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৩৯

২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দফতরে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেন। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।

এই নির্বাচনে জয়ী হওয়ার পর প্যারিসে অবস্থানরত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, এই নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

এই নির্বাচনে জয়ী হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও তাদের অন্য সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান মন্ত্রী।

নির্বাচনি ফলাফল ঘোষণার পর ইউনেসকো মহাপরিচালক অঁদ্রে আজুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী