রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৪:৪৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:২০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যান তিনি। এসময় তার সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। রাষ্ট্রপতির সঙ্গে সোয়া এক ঘণ্টার আলোচনায় তিনি তফসিল পরিবর্তন ও সব দলের অংশগ্রহণের স্বার্থে আলোচনার প্রস্তাব দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানতে চাইলে বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা বাংলা ট্রিবিউনকে জানান, মহামান্য রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটা প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রপতির শারীরিক খোঁজ-খবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা। 

তিনি বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবার সঙ্গে আলোচনা করা যায় কিনা রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি। এছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন মনোনয়নপত্র জমার শেষ দিন থাকায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিল পরিবর্তন করা যায় কিনা, সেই অনুরোধও করেছেন তিনি।’

রাষ্ট্রপতি এ বিষয়টি ইসির সঙ্গে আলোচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন মশিউর রহমান রাঙ্গা। 

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রওশন এরশাদ

বঙ্গভবন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির শারীরিক খোঁজ-খবর নিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতিকে সবার সঙ্গে আলোচনা করার বিষয়ে অনুরোধ করেন জাপার প্রধান পৃষ্ঠপোষক।’

মুখপাত্র জানান, ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন ও মনোনয়নপত্র জমার শেষ দিন বিবেচনায় নিয়ে পুনঃতফসিল করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান