উপাত্ত সুরক্ষা বোর্ড করবে সরকার

অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২০:৪৫

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য সুরক্ষা পাবে এই আইনের মাধ্যমে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি বোর্ড করা হবে, যেখানে সবার তথ্য সুরক্ষিত থাকবে। তাদের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য কেউ নিতে পারবে না।

আজ সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টার দিকে এই বৈঠক শুরু হয়। বেলা সাড়ে ৪টার দিকে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

সচিব বলেন, তফসিলের পর কেবিনেটে আইন অনুমোদন হতে সংবিধানে কোনও বাধা নাই। এটা সরকারের রুটিন কাজের একটি অংশ।

তিনি জানান, আজকের বৈঠকে ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক উপজেলার একটি মাস্টারপ্ল্যান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি ব্যবহারের ক্ষেত্রে এটা যৌক্তিকভাবে করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

এছাড়া নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি করতে জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ কেবিনেটে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর নির্বাচনের আগে আর কেবিনেট মিটিং হবে কিনা সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়নি।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান