যুক্তরাষ্ট্রের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৩

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা উচিৎ বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এরআগে তথ্যমন্ত্রীর সঙ্গে তার দফতরে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের বিরোধী আমরা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘একবিংশ শতাব্দিতে ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে, যারা এ ঘটনায় ইসরায়েলের পক্ষে কথা বলছে; তাদের মানবাধিকার নিয়ে সবক দেওয়া শোভা পায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী