জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে আরও একটি আন্তনগর ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২১:২১

আগামী জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনের তিনটি নাম প্রস্তাব করা হলেও এখনও নাম চূড়ান্ত করতে পারেনি রেলওয়ে। নামগুলো হলো– পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিষয়টি জানান। রেলমন্ত্রী বলেন, ‘এই ট্রেন ১ জানুয়ারি থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। নামগুলোসহ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নতুন এই ট্রেনের নম্বর হবে ৮১৫/৮১৬। এটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রামে পৌঁছাবে ১০টা ৫০ মিনিটে। সেখানে ১৫ মিনিট বিরতি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে ১১টা ১৫ মিনিটে। ঢাকা পৌঁছাবে সকাল ৬টা ৪৩ মিনিটে। এর আগে, বিমানবন্দর স্টেশনে বিরতি দেবে। আর ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে। চট্টগ্রামে পৌঁছাবে ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে ৩ বিকাল টায়। এর মাঝে বিমানবন্দর স্টেশনে থামবে।

জানা গেছে, এই ট্রেনে ১৬টি বগি থাকবে। এর মধ্যে খাবার গাড়ি দুইটি, এসি চেয়ার ছয়টি, পাওয়ার কার একটি, শোভন চেয়ার সাতটি। মোট আসন থাকবে ৭৮০টি। এসব আসনের মধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খুলনা-যশোর-মংলা-যশোর-খুলনা রুটে মংলা কমিউটার ট্রেন চলবে জানুয়ারি থেকে। এই ট্রেনের নম্বর ১১৩-১১৮। এখানে খুলনা ও যশোরের মধ্যে এক জোড়া এবং যশোর ও মোংলার মধ্যে দুই জোড়া ট্রেন চলবে। যাত্রা বিরতি দেওয়া হবে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোহাম্মদনগর, কাটাখালী। এই ট্রেনের ভাড়া ধরা হয়েছে শোভন সাধারণ ১২৫ টাকা, শোভন চেয়ার ১৫০ টাকা ও প্রথম সিট ২০০ টাকা। এটি খুলনা ছাড়বে ৬টায়। যশোর পৌঁছাবে ৭টা ১০ মিনিটে। যশোর ছাড়বে ৭টা ৫৫ মিনিটে এবং ১০টা ২৫ মিনিটে মংলা পৌঁছাবে।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের