চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ছিনতাইকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৮:০২আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:০২

রাজধানীতে ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আহত ওই শিক্ষার্থীর নাম আফতাব আহমেদ আবির (২০)।  তিনি উত্তরা ইউনাইটেড কলেজে থেকে এবার ইন্টার পাস করেছেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, আহত এই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’

আবিরের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলায়। তার বাবার নাম আলাউদ্দিন আল আজাদ। বর্তমানে দক্ষিনখান আশকোনা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন আবির।

আহত শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, আবির গতকাল বিকালে দক্ষিনখান আশকোনার বাসা থেকে গোপিবাগ নানা ও চাচার বাসায় যাচ্ছিল। রাত ৯টার দিকে কমলাপুর থেকে ট্রেনের ছাদে বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় তিন-চার জন ছিনতাইকারী আবিরকে মারধর করে। তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ