বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২০:০৯

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠীর নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় রাজাকার ও আলবদর বাহিনী এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা যে দেশে তারা আছেন ওই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি আর বলেন, যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া এবং চলমান আছে, সেজন্য আপনাদের সব তথ্য জানানো যাচ্ছে না।

সর্বশেষ তথ্য অনুযায়ী চৌধুরী মাইন উদ্দিন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল