সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগে বিডিআর সদস্যরা

ঢাবি প্রতিনিধি 
২৪ জুন ২০২৫, ১৫:১০আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫:১০

চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবি আদায়ে চলতি মাসের ২২ তারিখ থেকে পুনরায়  আন্দোলন করছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (২৪ জুন) যমুনা অভিমুখে যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্তের আশায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন আন্দোলনরত বিডিআরদের একদল প্রতিনিধি। সেই সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগে অবস্থান করছেন অন্যান্য বিডিআর সদস্যরা। তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর দেড়টায় শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় তাদের যমুনা অভিমুখে যাওয়ার কথা ছিল তাদের। তবে আর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের একদল প্রতিনিধি আহ্বান করা হলে ১০ জনের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন। সেখানে কী সিদ্ধান্ত হয়, সেই অপেক্ষায়ই রয়েছেন আন্দোলনরতরা। তবে যদি দাবি পূরণ না হয়, তাহলে শাহবাগ থেকেই তারা নতুন কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন।

সাবেক বিডিআর সদস্য সালেহ সিদ্দিক। তিনি ২০১৬ সাল পর্যন্ত কারাগারে থেকেছেন। পরবর্তী সময়ে বের হলেও পাননি কোনও চাকরি। বর্তমানে তিনি ব্যবসা করছেন। তিনিও যোগ দিয়েছেন এই আন্দোলনে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ৩ দফা দাবি নিয়ে এসেছি। এই দাবি পূরণ করতেই হবে। যদি আমাদের দাবি অযৌক্তিক না হয়, তাহলে ন্যায়বিচার পেতে কীসের বাধা—তারা ক্লিয়ার করুক। আমরা তাদের পাশে আছি। কিন্তু তারা কিছুই বলছে না।

চাকরিচ্যুত বিডিআর সদস্য সিরাজুল ইসলাম বলেন, প্রতিনিধিরা মন্ত্রণালয়ে গিয়েছেন। তারা আসার পর সিদ্ধান্ত দিবেন। সেখানে দাবি মানা হলে তো ভালো, নয়তো এখান থেকেই আমরা নতুন কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

প্রতিবেদন লেখা পর্যন্ত, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন বিডিআর সদস্যরা। তবে প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়ে আসা না পর্যন্ত কোনও জনদুর্ভোগ করবেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হোম অফিস করতে বলে ভোর ৪টায় ৮ হাজার কর্মী ছাঁটাই করলো মেটা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের