‘নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে নীতিগত সম্মতি রাষ্ট্রপতির’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে নীতিগতভাবে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগিরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

রবিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইস) কাজী হাবিবুর আউয়াল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ইসি সচিব জানন, সকাল ১১টায় মহামান্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি মহোদয়। সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন

সচিব জানান, মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তিনি নীতিগতভাবে সামরিক বাহিনী প্রদানে সম্মত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মূলত সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আমরা আলোচনা করে পৃথক পত্র প্রেরণ করবো। তার আলোকে সেখানে সময়, কখন, কীভাবে তা নির্ধারণ হবে। সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে পত্রালাপের মাধ্যমে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

পিএসও ১৩ দিনের কথা বলেছেন উল্লেখ করলে তিনি বলেন, সেটা একটা আলোচনা ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে, তার সঙ্গে সমন্বয় রেখে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেই জন্য তিনি কথাটা বলেছেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
সৈনিক নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’