চীনে ভূমিকম্পে শতাধিক প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯

চীনের গ্যানসু অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২২০ জনের মতো আহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। হতাহতের পাশাপাশি সেখানের ভবনগুলো ভেঙে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসুতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধার, সময়মতো আহতদের চিকিৎসা ও হতাহতের সংখ্যা কমানোর জন্য প্রচেষ্টা জন্য এক বিবৃতিতে এম নির্দেশনা দেন প্রেসিডেন্ট।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের