বাণিজ্য মেলা পেছাবে, উদ্বোধন করবে নতুন সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২০

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। এ কারণেই ২০২৪ সালের প্রথম দিন ১ জানুয়ারি উদ্বোধন হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচন ও সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কবে নাগাদ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেদিনই শুরু হবে সেদিন থেকেই পরবর্তী এক মাসব্যাপী চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে নিজ নির্বাচনি এলাকা রংপুরে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এখন তো সারা দেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে। সবাই তো এখন নির্বাচনমুখী। তাই এবার পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে না।

তিনি জানিয়েছেন, মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইপিবি। উদ্বোধনের তারিখ নতুন সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি।  

তবে ইপিবি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে তা নির্ধারিত হবে নতুন সরকার গঠনের পরে।

জানা গেছে, গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। এ বছর অর্থাৎ ২০২৪ সালেও তৃতীয়বারের মতো সেখানেই বসছে বাণিজ্য মেলা। সেখানে এখন চলছে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ। মেলার কাজ প্রায় শেষ।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের