প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের স্বাক্ষর করা এক চিঠিতে এ অভিনন্দন জানানো হয়। 

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।

চিঠিতে মহাসচিব বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে মূল অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে।

তিনি আরও বলেন, আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আর্থিক স্থাপত্য সংস্কারের বৈশ্বিক চাপসহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।

চিঠিতে আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে কান্ট্রি টিমের মাধ্যমে জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/ইএইচএস/এসও/এনএআর/
সম্পর্কিত
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?