‘অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের আগে বেদে সম্প্রদায়ের জীবন কতটা মানবেতর ছিল তা তাদের ইতিহাস না পড়লে মানুষ তা জানতেই পারতো না। সমাজের অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ২২৪-২২৫ নম্বর স্টলে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের লেখা ‘প্রেম পুরান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘বই থেকে বড় বন্ধু আর কেউ নেই। বইটির লেখক বেদে জাতির ইতিহাসকে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন।’

মো. শামসুল হক টুকু বলেন, ‘বই ও ভাষা মানুষকে নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় সব থেকে বেশি সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি উপলব্ধি করে ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সারা বিশ্বে বাংলা ভাষাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।’

তিনি বলেন, ‘মানুষ বই পড়ায় মনোযোগী হলে সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার ও অপরাজনীতি দূর হবে। লেখকদের উচিৎ সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ করে তাদের জীবন আলোকিত করা।’

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
শিশু অধিকারে কাজ করবে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ
‘আপনার বুলিতে চন্দন ফুটুক’, ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি