‘প্রতিলিটার সয়াবিন তেল ১৬৩ টাকায় পাওয়া না গেলে আমাদেরকে জানান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৯:২০আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০:৩৫

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আপনারা যে কোনও বাজারে গিয়ে যদি দেখেন ১৬৩ টাকা মূল্যের তেল নেই, তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ১ মার্চ থেকে সব করাখানা থেকে ১৬৩ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছে, এটা আমরা নিশ্চিত করেছি।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮ সুপারভাইজরি কাউন্সিল’র ৭ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা দাম কমার সুবিধা পাওয়া শুরু করেছেন। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা প্রতি লিটার এবং খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে নতুন দামে পাননি, কিন্তু এখন পাবেন বলে জানান তিনি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম