দুই মন্ত্রণালয়ের প্রকল্প কাজের ধীরগতিতে ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ মার্চ ২০২৪, ১৮:০৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮:০৬

বস্ত্র ও পাট এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

রবিবার (১০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বস্ত্র ও পাট এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রণালয় দুটির উন্নয়ন প্রকল্পগুলোর কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ এবং ব্যয় বৃদ্ধিরোধে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।

বৈঠকে একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের দায়িত্ব না দেওয়া এবং প্রকল্প পরিচালককে বাধ্যতামূলকভাবে প্রকল্প এলাকায় সার্বক্ষণিক অবস্থানের সুপারিশ করা হয়।

এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতির সর্বশেষ হালনাগাদ তথ্য-উপাত্ত আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সালমান ফজলুর রহমান, মো. মাহবুবউল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপারাজিতা হক এবং মো. শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম