সড়ক পরিবহন আইনে সাজা কমিয়ে বাড়ানো হচ্ছে জামিনের আওতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৭:২৯আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৭:২৯

বহুল আলোচিত সড়ক পরিবহন আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত সংশোধনীতে আইনের দশটি ধারায় দণ্ড কমানো ও দুইটি অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করার কথা বলা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্রবিক্ষোভের পর সরকার আইনটি করেছিল। এ আইনটি করার পর চালক ও পরিবহন মালিক-শ্রমিকরা এটি সংশোধন করার জন্য দাবি জানিয়ে আসছিল।

আইনের বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে সচিব বলেন, আইনের ৬৯ ধারায় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ভুল তথ্য দিলে আগে ২ বছর কারাদণ্ড আর ৫ লাখ জরিমানা ছিল, এখন ২ বছর কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

আইনের ১২ ধারায় লাইসেন্স বাতিল হওয়ার পরও গাড়ি চালালে ৩ মাস কারাদণ্ড ২৫ হাজার টাকা জরিমানা ছিল আগে। এখন ৩ মাস কারাদণ্ড ১৫ হাজার টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। 

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ড্রাইভার এবং সুপারভাইজারের জন্য এক মাস কারাদণ্ড আর ৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে।

বিদ্যমান আইনে ৮৪, ৯৮, ১০৫ ধারা জামিনঅযোগ্য ছিল। এখন ১০৫ নম্বর ধারা ছাড়া সব ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। মোটরযানের কারিগরি নির্দেশ ভঙ্গ করলে আগে অজামিনযোগ্য ছিল এখন জামিনযোগ্য করা হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী