বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ১৬:৩৪আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৬:৩৪

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষে খাদ্য বাস্কেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান

রাষ্ট্রদূত বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া দুই দেশের জন্য প্রযোজ্য এমন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

চট্টগ্রাম সুমদ্র বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল ১৭ কোটি ডলার বিনিয়োগ করছে এবং এপ্রিলে তারা কাজ শুরু করতে পারে বলে তিনি জানান।

১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে

এদিকে সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান সেন্টার থেকে বিতরণ করা হবে এসব খাবারের বক্স। প্রতি বক্সে ২৪ কেজি খাবার থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

আরও পড়ুন- এ বছরই বাংলাদেশে আসতে পারেন সৌদি যুবরাজ

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম