ভুটানের রাজাকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ঘুরিয়ে দেখালেন শেখ রেহানা ও পুতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:২৬

চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমা। ঢাকায় নেমে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজা ও রানি।

কোনও একটি ছবির বিষয়ে ভুটানের রাজাকে বর্ণনা করছেন শেখ রেহানা। ছবি: ফোকাস বাংলা

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলে যে সিঁড়িতে পড়েছিল তার লাশ, সেটি ভুটানের রাজা-রানিকে দেখানো হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমাকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের রাজা। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং স্মারক বইয়ে সই করেন।

বঙ্গবন্ধুর ব্যবহার্য কিছু আসবাব ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: ফোকাস বাংলা

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

স্মারক বইয়ে সই করছেন ভুটানের রাজা। ছবি: ফোকাস বাংলা

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান। রাজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ