পররাষ্ট্র সচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৮:৪৬আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং একইসঙ্গে বাংলাদেশে তাকে নিয়োগের জন্য অভিনন্দন জানান। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদকালে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভুটানের পররাষ্ট্র সচিবের ফাঠানো একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাণিজ্য ও শিক্ষাসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন বাংলাদেশি পণ্যের গুণমান তুলে ধরে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, ভুটানে বাংলাদেশের রফতানি বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকটি পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, বাংলাদেশ এ বছর পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য অপেক্ষা করছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
সর্বশেষ খবর
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক